সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে আটকে রাখা এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

র‌্যাব-৬ জানায়, সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের পর রঞ্জন মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের প্রধান সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চক্রটি ইতালিতে পাঠানোর কথা বলে সবুজ মুন্সী নামে এক যুবকের কাছ থেকে প্রথমে তাঁর পাসপোর্ট ও ১০ লাখ টাকা নেয়। পরে তাকে ইতালিতে না পাঠিয়ে লিবিয়ায় পাচার করে সেখানে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করে পরিবারের কাছ থেকে আরও ৪৬ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সবুজ মুন্সীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে মুকসুদপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই রঞ্জন মন্ডল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে আটকে রাখা এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

র‌্যাব-৬ জানায়, সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের পর রঞ্জন মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের প্রধান সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চক্রটি ইতালিতে পাঠানোর কথা বলে সবুজ মুন্সী নামে এক যুবকের কাছ থেকে প্রথমে তাঁর পাসপোর্ট ও ১০ লাখ টাকা নেয়। পরে তাকে ইতালিতে না পাঠিয়ে লিবিয়ায় পাচার করে সেখানে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করে পরিবারের কাছ থেকে আরও ৪৬ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সবুজ মুন্সীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে মুকসুদপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই রঞ্জন মন্ডল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ