দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রতিবন্ধীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় কয়েক ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম আকাশ (২৮) কে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেতদিঘী ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার মৃত আফতার হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম আকাশ (২৮) গত রোববার (৪অক্টোবর) দুপুরে একই এলাকার একজন বাক প্রতিবন্ধী নারীকে (২২) ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে ওই গ্রামের মানিকের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই প্রতিবন্ধী বাড়িতে তার মাকে ধর্ষণের বিষয়ে জানালে তার মা ওই দিন বিকেলে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার মামলা নং ৪। মামলার কয়েক ঘন্টার মধ্যে শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে ধর্ষক শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টায় ধর্ষণের ঘটনা ঘটলে বিকেল ৪টায় ভিকটিমের মা থানায় এসে ধর্ষণ মামলা করেন। মামলা গ্রহণের পর পুলিশ অভিযানে গেলে রাত ৮টায় তাকে গেপ্তার করা হয়। সোমবার দুপুরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে সকালে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত