সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

মুকসুদপুরে

সিঙ্গাপুর পরিবহনের শুভ উদ্বোধন, চালু হলো চার রুটে যাত্রীসেবা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামে সিঙ্গাপুর পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই পরিবহন সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরিবহনটির মালিক মোঃ ফারুক হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক আঃ হক হাওলাদার, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফসহ দিগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সিঙ্গাপুর পরিবহন চালুর মাধ্যমে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে জানান আয়োজকরা। নতুন এই পরিবহন সেবা আব্দুল্লাহপুর–কুয়াকাটা, আব্দুল্লাহপুর–বরগুনা, রাইনখোলা–কুয়াকাটা এবং রাইনখোলা–বরগুনা রুটে নিয়মিত যাত্রীসেবা প্রদান করবে।

উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পরিবহনটির মালিক মোঃ ফারুক হোসেন যাত্রীদের সুষ্ঠু, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন এই পরিবহন সেবার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় আরও সুবিধা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিঙ্গাপুর পরিবহনের শুভ উদ্বোধন, চালু হলো চার রুটে যাত্রীসেবা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুর পরিবহনের শুভ উদ্বোধন, চালু হলো চার রুটে যাত্রীসেবা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামে সিঙ্গাপুর পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই পরিবহন সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরিবহনটির মালিক মোঃ ফারুক হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক আঃ হক হাওলাদার, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফসহ দিগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সিঙ্গাপুর পরিবহন চালুর মাধ্যমে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে জানান আয়োজকরা। নতুন এই পরিবহন সেবা আব্দুল্লাহপুর–কুয়াকাটা, আব্দুল্লাহপুর–বরগুনা, রাইনখোলা–কুয়াকাটা এবং রাইনখোলা–বরগুনা রুটে নিয়মিত যাত্রীসেবা প্রদান করবে।

উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পরিবহনটির মালিক মোঃ ফারুক হোসেন যাত্রীদের সুষ্ঠু, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন এই পরিবহন সেবার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় আরও সুবিধা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ