সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

ভূঞাপুরে

অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

 অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
উত্তরের চোখ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শরীফ, সেলিম, শামীম ও লিমনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, বাল্কহেডে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বালু ব্যবসা শুরু করার উদ্যোগ গ্রহণের দায়ে মঞ্জুর নামের অপর এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, যমুনা নদী থেকে বাল্কহেডে ড্রেজার স্থাপন করে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক মো. রুবেল মিয়াসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। তিনি এ ঘটনায় প্রসিকিউশন দাখিল করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শরীফ, সেলিম, শামীম ও লিমনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, বাল্কহেডে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বালু ব্যবসা শুরু করার উদ্যোগ গ্রহণের দায়ে মঞ্জুর নামের অপর এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, যমুনা নদী থেকে বাল্কহেডে ড্রেজার স্থাপন করে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক মো. রুবেল মিয়াসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। তিনি এ ঘটনায় প্রসিকিউশন দাখিল করেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ