রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

১১ দলীয় জোটের রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে স্বাগত মিছিল

ছয় দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়াতে জোটের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ মিছিল থেকে লংমার্চে সর্বস্তরের জনগণকে 

শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। বিকেল ৫টায় ভাদুরিয়া স্কুল এ্যান্ড কলেজ থেকে মিছিলটি বের হয়ে ভাদুরিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাসেম। এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী, মো. ওবাইদুল ইসলাম, গোলাম আজম মনিরসহ ১১ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ছয় দফা গণদাবি আদায়ের আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–রংপুর লংমার্চ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন। 

১১ দলীয় নেতারা আরো বলেন, দেশে বিদ্যুৎ,গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,চাদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

১১ দলীয় জোটের রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে স্বাগত মিছিল
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১১ দলীয় জোটের রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে স্বাগত মিছিল

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ছয় দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়াতে জোটের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ মিছিল থেকে লংমার্চে সর্বস্তরের জনগণকে 

শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। বিকেল ৫টায় ভাদুরিয়া স্কুল এ্যান্ড কলেজ থেকে মিছিলটি বের হয়ে ভাদুরিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাসেম। এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী, মো. ওবাইদুল ইসলাম, গোলাম আজম মনিরসহ ১১ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ছয় দফা গণদাবি আদায়ের আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–রংপুর লংমার্চ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন। 

১১ দলীয় নেতারা আরো বলেন, দেশে বিদ্যুৎ,গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,চাদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানান।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ