রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

রাজনীতি

ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে স্টেশন রোড থেকে ১১ দলীয় ঐক্যের এক শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে শেষ হয়।

মিছিলের পূর্বে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ তৈয়ব আলী, ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, জেলা জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান প্রমূখ। মিছিল ও সমাবেশে জেলা ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে স্টেশন রোড থেকে ১১ দলীয় ঐক্যের এক শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে শেষ হয়।

মিছিলের পূর্বে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ তৈয়ব আলী, ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, জেলা জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান প্রমূখ। মিছিল ও সমাবেশে জেলা ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রহণ করেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ