সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

টাঙ্গাইলে

ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার!

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭), এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য  জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিচ করে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 

জানা গেছে, তারা দুইজন এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ইয়াবা ট্যাবলেট তারা গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার!
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার!

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭), এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য  জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিচ করে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 

জানা গেছে, তারা দুইজন এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ইয়াবা ট্যাবলেট তারা গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিল।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ