সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

জাতীয়

‘শেখ হাসিনা, আপনি আসবেন না—ধরে নিয়ে আসতে চাই’: তথ্য উপদেষ্টা

উত্তরের চোখ
উত্তরের চোখ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘শেখ হাসিনা, আপনি আসবেন না—ধরে নিয়ে আসতে চাই’: তথ্য উপদেষ্টা

ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শেখ হাসিনা, আপনি আসবেন না—আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।”

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, তার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে আপিল করে নিজের বিরুদ্ধে হওয়া বিচার পুনর্বিবেচনার সুযোগও তার নেই বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো দ্বিধা নেই জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে—এমন কোনো কৌশল সরকারের নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

তিনি আরও বলেন, “টেকনিক্যালি এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।” সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বলেও জানান তিনি।

আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কঠোর বার্তা:

একই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনাও নাকচ করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ‘মাফিয়া গ্যাং’। তাই দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় গেলেও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ—তথ্য উপদেষ্টার এসব বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘শেখ হাসিনা, আপনি আসবেন না—ধরে নিয়ে আসতে চাই’: তথ্য উপদেষ্টা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


‘শেখ হাসিনা, আপনি আসবেন না—ধরে নিয়ে আসতে চাই’: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শেখ হাসিনা, আপনি আসবেন না—আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।”

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, তার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে আপিল করে নিজের বিরুদ্ধে হওয়া বিচার পুনর্বিবেচনার সুযোগও তার নেই বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো দ্বিধা নেই জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে—এমন কোনো কৌশল সরকারের নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

তিনি আরও বলেন, “টেকনিক্যালি এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।” সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বলেও জানান তিনি।

আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কঠোর বার্তা:

একই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনাও নাকচ করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ‘মাফিয়া গ্যাং’। তাই দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় গেলেও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ—তথ্য উপদেষ্টার এসব বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ