দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মারিয়াম মাহরীন (০১) বছরের শিশুও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আকতার তার স্বামী মাহমুদুল হাসান ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়।
এ সময় বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত শিশু মারিয়াম মাহরীন (০১) উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মামুন জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত