সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

কাহারোলে ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ইসলামি ছাত্রশিবির

দিনাজপুরের কাহারোলে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজ যাদের জন্য এই আয়োজন, তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

তিনি বলেন, “তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য আজ ডাকা হয়নি। তোমরা শিবির করো আর না করো, জাতির প্রয়োজনে শিবির সবসময় তোমাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহীম হোসেন এবং দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি ও দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সোহানুর রহমান সুমন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোমিনুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কাহারোলে ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ইসলামি ছাত্রশিবির
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কাহারোলে ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ইসলামি ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোলে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজ যাদের জন্য এই আয়োজন, তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

তিনি বলেন, “তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য আজ ডাকা হয়নি। তোমরা শিবির করো আর না করো, জাতির প্রয়োজনে শিবির সবসময় তোমাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহীম হোসেন এবং দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি ও দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সোহানুর রহমান সুমন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোমিনুল ইসলাম।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ