রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

পার্বতীপুরে ওয়ারেন্টভুক্ত ৫ এবং মাদক মামলার ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আটজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আসিয়া বেগম (৪০), স্বামী মো. জাহির হোসেন, পলাশবাড়ি মণ্ডপাড়া; মহিবুল ইসলাম (৪৩), পিতা আব্দুল হাকিম, বড় কান্চনা, পার্বতীপুর; জাকির হোসেন (৩৮), পিতা মৃত গনি মিয়া, পলাশবাড়ি মণ্ডপাড়া; গোফ সমাদ আলী (৪৫), পিতা শহীদ, পৌর শহরের পাওয়ার হাউজ কলনি এবং সাইদুল হক (৩৪), পিতা মৃত আব্দুর রশিদ, কালিকাপুর ছোট কান্চনা।

এদিকে মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আব্দুস সালাম (১৮), পিতা মো. আজিজুল হক, ৯নং হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রাম; আসরাফুল ইসলাম (৩৪), পিতা মৃত ইসমাইল হোসেন, ৯নং হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রাম এবং মনজুরুল ইসলাম (৪০), পিতা মৃত ফজলুর রহমান, মধ্য মরনাই গ্রাম, হাবড়া ইউনিয়ন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ও মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পার্বতীপুর মডেল থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#উত্তরেরচোখ #দিনাজপুর #পার্বতীপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পার্বতীপুরে ওয়ারেন্টভুক্ত ৫ এবং মাদক মামলার ৩ আসামি গ্রেপ্তার
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পার্বতীপুরে ওয়ারেন্টভুক্ত ৫ এবং মাদক মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আটজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আসিয়া বেগম (৪০), স্বামী মো. জাহির হোসেন, পলাশবাড়ি মণ্ডপাড়া; মহিবুল ইসলাম (৪৩), পিতা আব্দুল হাকিম, বড় কান্চনা, পার্বতীপুর; জাকির হোসেন (৩৮), পিতা মৃত গনি মিয়া, পলাশবাড়ি মণ্ডপাড়া; গোফ সমাদ আলী (৪৫), পিতা শহীদ, পৌর শহরের পাওয়ার হাউজ কলনি এবং সাইদুল হক (৩৪), পিতা মৃত আব্দুর রশিদ, কালিকাপুর ছোট কান্চনা।

এদিকে মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আব্দুস সালাম (১৮), পিতা মো. আজিজুল হক, ৯নং হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রাম; আসরাফুল ইসলাম (৩৪), পিতা মৃত ইসমাইল হোসেন, ৯নং হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রাম এবং মনজুরুল ইসলাম (৪০), পিতা মৃত ফজলুর রহমান, মধ্য মরনাই গ্রাম, হাবড়া ইউনিয়ন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ও মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পার্বতীপুর মডেল থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ