প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
প্রতিদ্বন্দ্বী দেলোয়ারের বাসায় নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমীন
সোহাগ ইসলাম , ঠাকুরগাঁও প্রতিনিধি ||
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে সৌহার্দ্য, সৌজন্য ও রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। উপনির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন তিনি।সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত ঠাকুরগাঁও গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও মতপার্থক্য থাকলেও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে একসঙ্গে কাজ করার এই উদ্যোগ ইতিবাচক বার্তা দিচ্ছে। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার এমন দৃষ্টান্ত রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতির গুরুত্বকে তুলে ধরে।
প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এগিয়ে যাবে—এমন প্রত্যাশা জেলাবাসীর।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ