প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
রোকনুজ্জামান , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ||
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফ উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস,উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, ডাকাতি, ছিনতাই, মাদক এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ