প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবরের সহিংসতার বিচারের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ
সোহান মিয়া, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ||
২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হবিগঞ্জের বাহুবলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর বাহুবল জামিয়া কাশিমুল উলুম মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বাহুবল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।পথসভায় আয়োজক সংগঠনের নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ঘটনা হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ