প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাকেরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ||
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা ।বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ের থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্যানার ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাকেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইয়েদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. রেদোয়ানউল্লাহ শাহেদী।সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ