প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
লগি-বৈঠার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে তারাগঞ্জে জামায়াতের বিক্ষোভ
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ, রংপুর ||
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লগি-বৈঠার নজরবিহীন তাণ্ডবের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের দাবিতে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারাগঞ্জ উপজেলা নতুন চৌপথি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন চৌপথি জামে মসজিদে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত লগি-বৈঠার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ওই দিনের ঘটনাকে রাজনৈতিক সহিংসতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জায়ামাতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুব জটের সভাপতি কাজী শামসুল হুদাসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ