প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে তলব
উত্তরের চোখ ডেক্স ||
শাড়ি-কাণ্ডের একটি মামলার বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে (সানায়া চৌধুরী) হুমকি দেওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলা করেন সানায়া চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। কিন্তু ওই মামলা তদন্ত করে পুলিশ সম্প্রতি তানজিন তিশাকে অব্যাহতির সুপারিশ করে। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী ২৫ অক্টোবর নারাজি আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নারাজি আবেদন মঞ্জুর করেন। সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। এরপরই অভিনেত্রী তিশা বাদী সানায়া চৌধুরীকে নানা লোক মারফত হত্যার হুমকি দেন এবং বাসায় লোকজন পাঠান। বাদী এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ