প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
তারাগঞ্জে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আসুন, দেশকে একসঙ্গে এগিয়ে নিই’
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ, রংপুর ||
রংপুরের তারাগঞ্জে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই।’ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে বাসযোগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।পথসভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ