প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
খানসামায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়
মো: জসিম উদ্দিন ||
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার সভাপতিত্ব করেন।সভায় ডা: ফেরদৌস আলম রাসেল চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (ভারপ্রাপ্ত),মেডিকেল অফিসার ডা: সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও জনবল সংকটসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে স্বাস্থ্য বিভাগ ও সংবাদকর্মীদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা, সেবার সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিষয়গুলো সংবাদকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।সভায় স্থানীয় সংবাদকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংবাদকর্মীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগ ও সংবাদকর্মীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ