প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চ সফল করতে বোচাগঞ্জে এনসিপির গণসংযোগ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ||
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেতাবগঞ্জ পৌরশহরে বোচাগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ তাফসীর হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।এ সময় নেতৃবৃন্দ ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ঢাকা থেকে যাত্রা করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা শেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ